Dhaka City College

বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ

উপজেলা রোড, বরুড়া-৩৫৬০, কুমিল্লা, বাংলাদেশ

এইচএসসি (২০২৬-২০২৭) ভর্তি নির্দেশিকা

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা: অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন। প্রতিটি ধাপ সম্পন্ন করার পর পরবর্তী ধাপে যেতে হবে।
কলেজের ওয়েবসাইটে প্রবেশ
  1. বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট bssgc.edu.bd ব্রাউজ করতে হবে।
  2. ওয়েবসাইটের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সেশনের Sign Up বাটনে ক্লিক করুন।

Website Login

Account Creation

(ক) তথ্য ফরম পূরণ
  1. অ্যাকাউন্ট তৈরি করার পর নিচের পেইজটি আসবে। এই পেইজে শিক্ষার্থীর তথ্য পূরণ করে Next (Goto Step 02) বাটনে ক্লিক করতে হবে।

Information Form

(খ) ছবি আপলোড
  1. নিচের Picture Upload পেইজে শিক্ষার্থী এবং শিক্ষার্থীর পিতা-মাতার ছবি (120×150 pixel) আপলোড করতে হবে।
নির্দিষ্ট সাইজের ছবি আপলোড করার নির্দেশনা:

ছবি আপলোডের নির্দেশনা

নির্ধারিত নিয়ম অনুসরণ করে সহজেই ছবি আপলোড করুন

01

Picture Upload — প্রস্তুত ছবি আপলোড

Adobe Photoshop অথবা অন্য যেকোনো Photo Editing Software ব্যবহার করে নির্ধারিত সাইজ ও ফরম্যাটের ছবি তৈরি করুন। ছবি কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ করে ওয়েবসাইটের 2(a) Upload Picture লিংক ব্যবহার করে সরাসরি ছবি আপলোড করতে পারবেন।

02

Crop, Edit and Upload — অনলাইনে ছবি সম্পাদনা

ছবি অনলাইনে Crop ও Edit করে আপলোড করতে চাইলে 2(b) Crop and Upload Image লিংক ব্যবহার করুন। প্রথমে ক্যামেরা অথবা মোবাইল ফোন দিয়ে ছবি তুলুন। এরপর উক্ত লিংকে ক্লিক করে Upload বাটনে যান।

Crop & Upload করার ধাপসমূহ

1

ছবি নির্বাচন

Click to Upload Image আইকনে ক্লিক করে মোবাইল অথবা কম্পিউটার থেকে ছবি নির্বাচন করুন।

2

Control ব্যবহার

ছবি নির্বাচন করার পর Zoom, Brightness ও Contrast Control প্রদর্শিত হবে।

3

ছবি Edit করুন

Control Bar ব্যবহার করে ছবির Zoom, Brightness ও Contrast প্রয়োজন অনুযায়ী সমন্বয় করুন।

4

Crop & Preview

ছবি সঠিকভাবে সম্পাদনা করার পর Crop & Preview বাটনে ক্লিক করুন।

5

Save করুন

Preview করা ছবি সঠিক থাকলে Save বাটনে ক্লিক করুন। ছবি আপলোড সম্পন্ন হবে।

বিশেষ নির্দেশনা: ছবি আপলোড করার আগে অবশ্যই ছবির Crop, Zoom, Brightness ও Contrast সঠিকভাবে পরীক্ষা করে নিন। Preview-তে ছবি সঠিক দেখা গেলে তারপর Save বাটনে ক্লিক করুন।

2(a) Upload Picture

Picture Upload

2(b) Crop and Upload Image

Picture Upload

(গ) কোর্স রেজিস্ট্রেশন
  1. নিচের কোর্স রেজিস্ট্রেশন পেইজে “কোর্স রেজিস্ট্রেশনের নিয়মাবলি” দেখে নৈর্বাচনিক ও ৪র্থ ঐচ্ছিক বিষয় সিলেক্ট করে Save বাটনে ক্লিক করতে হবে।

Course Registration

(ঘ) ভর্তি ফি প্রদান
  1. কোর্স রেজিস্ট্রেশন করার পর নিম্নের চিত্রের ন্যায় পেমেন্ট পেইজ আসবে।
  2. পেমেন্ট পেইজে শিক্ষার্থীর ফি প্রদর্শন করবে। শিক্ষার্থী বিকাশের মাধ্যমে অনলাইনে ফি প্রদান করতে পারবে।
  3. কোনো কারণে ফি না দেখালে অথবা কম বা বেশি দেখালে কলেজ অফিসে যোগাযোগ করতে হবে এবং ফি সংশোধনের পর ফি পেমেন্ট করতে হবে।

Payment Page

বিকাশের মাধ্যমে পেমেন্ট (Pay with bKash)
  1. বিকাশের মাধ্যমে ফি প্রদানের জন্য Pay With bKash বাটনে ক্লিক করতে হবে।
  2. Pay With bKash বাটনে ক্লিক করলে নিম্নের চিত্রের ন্যায় বিকাশ পেমেন্ট পেইজ আসবে।

bKash Payment

  1. বিকাশ পেমেন্ট পেইজের Pay With bKash বাটনে ক্লিক করলে নিম্নের চিত্রের ন্যায় বিকাশ পেমেন্ট পেইজ আসবে।
  2. বিকাশের মাধ্যমে পেমেন্ট করার ধাপসমূহ:
    • Pay with bKash বাটনে ক্লিক করুন।
    • প্রদর্শিত ফ্রেমে আপনার বিকাশ মোবাইল নম্বর লিখুন।
    • আপনার মোবাইলে প্রাপ্ত OTP (One Time Password) দিয়ে যাচাই সম্পন্ন করুন।
    • বিকাশ ফ্রেমে আপনার গোপন বিকাশ PIN প্রদান করুন।
    • লেনদেন সফল হলে একটি নিশ্চিতকরণ SMS বার্তা পাবেন।
    • SMS-এর প্রিন্ট কপি অথবা সফট কপি শিক্ষার্থী/অভিভাবকের নিকট সংরক্ষণ করতে হবে।
  3. ফি জমা দেয়ার পর Print Pay Slip বাটনে ক্লিক করে বিকাশ পেমেন্টের পে স্লিপ (Payment Confirmation Slip)-এর প্রিন্ট কপি অথবা সফট কপি শিক্ষার্থী/অভিভাবকের নিকট সংরক্ষণ করতে হবে।

bKash Payment Process

ভর্তি ফরম প্রিন্ট করা
  1. ভর্তি ফি পেমেন্ট করার পর ভর্তি ফরম প্রিন্ট পেইজটি সচল হবে। নিচের “Print Admission Form” পেইজের প্রিন্ট বাটনে ক্লিক করে ভর্তি ফরম প্রিন্ট করতে হবে।
  2. ভর্তি ফরম প্রিন্ট করার পর ভর্তি নোটিশে উল্লেখিত নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Admission Form

একাদশ শ্রেণি ভর্তি হেল্পলাইন

অনলাইন ভর্তি সংক্রান্ত বা ফি প্রদানের ক্ষেত্রে যে কোনো সমস্যায় নিম্নোক্ত মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Admission Helpline

ভর্তি সহায়তা কেন্দ্র

ভর্তি কার্যক্রম সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।

Email ইমেইল bssgc.office@gmail.com
সরাসরি কথা বলার জন্য
Phone মোবাইল 02334407035